ডিজিটাল মুদ্রা ‘ই-নাইরা’ চালু করছে নাইজেরিয়া

২৮ জুলাই, ২০২১ ১৩:৩০  
ই-নাইরা নামে নিজেদের ক্রিপ্টোকারেন্সি চালুর পরিকল্পনা করেছে নাইজেরিয়া। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর এই ঘোষণা দেন। খবর রয়টার্স। গত ফেব্রুয়ারিতে দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে যেকোনো ক্রিপ্টোকারেন্সির সাথে চুক্তি বা লেনদেন সুবিধা দিতে নিষেধাজ্ঞা দেয় নাইজেরিয়া। ধারণা করা হচ্ছে, আর্থিক ঝুঁকি এড়াতে ও নিজেদের ক্রিপ্টোকারেন্সি তৈরি করতেই নিষেধাজ্ঞা দিয়েছিলো দেশটি। নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর গডউইন এমিফিলে বলেন, ই-নাইরা একটি ওয়ালেট হিসেবে পরিচালিত হবে। যেসব গ্রাহকরা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে তাদের অর্থ জমা রাখেন তারা এই ওয়ালেটের সুবিধা নিতে পারবেন। আগামী অক্টোবরে ই-নাইরা চালু করা হবে বলে জানিয়েছেন এমিফিলে। ডিবিটেক/বিএমটি